ভোলায় বিদ্যুতের তামাশায় অতিষ্ঠ জনজীবন, ওজোপাডিকো নিরব, ব্যাহত হচ্ছে উৎপাদন
করোনা যুদ্ধে জয়ী হলেন ভোলার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবুল কালাম আজাদ

ভোলার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবুল কালাম আজাদ করোনা যুদ্ধে জয়ী হয়েছেন। তিনি দীর্ঘদিন ঢাকায় পুলিশ লাইন সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন থেকে আজ সুস্থ হয়েছেন। ২১ মার্চ রবিবার তার করোনা রিপোর্ট নেগেটিভ আসে। তিনি মুঠোফোনে এই তথ্য নিশ্চিত করেছেন। দীর্ঘ ১৬দিন করোনার সাথে যুদ্ধে জয়ী হয়েছে ফ্রন্টলাইন যোদ্ধা অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবুল কালাম আজাদ।
উল্লেখ্য, ঢাকায় দুই মাসের ট্রেনিং শেষে ভোলায় আসেন। ৩ মার্চ থেকে জ্বর-সর্দি অনুভব করলে ভোলা সদর হাসপাতালে করোনা পরীক্ষা করান। শুক্রবার (৪মার্চ) করোনা পজিটিভ আসে তার। সেই দিন বিকেলে ঢাকার পুলিশ লাইন হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য তাকে পাঠানো হয়। ২১ মার্চ তার করোনা রিপোর্ট নেগেটিভ আসে।
