সর্বশেষঃ

নবাগত জেলা প্রশাসক-কে বাংলাদেশ শিক্ষক-কর্মচারী ফোরামের ফুলেল শুভেচ্ছা

নবাগত জেলা প্রশাসক মোঃ তৌফিক-ই-লাহী চৌধুরী কে গত বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ বেসরকারী শিক্ষক-কর্মচারী ফোরাম ভোলা জেলা কমিটি। এ সময় শিক্ষক-কর্মচারী ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ সাইদুল হাসান সেলিম উপস্থিত ছিলেন।
শিক্ষক কর্মচারী ফোরাম ভোলা জেলা শাখার সভাপতি আবু তাহের, সম্পাদক মেহেদী হাসান, চরসামাইয়া বন্ধুজন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হারুন, সহকারী প্রধান শিক্ষক আব্দুস সহিদ তালুকদার, আলতাজের রহমান ডিগ্রী কলেজের অধ্যক্ষ জাহান জেব আলম টিটব, আলীনগর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ হুমায়ুন কবির কামাল, চন্দ্র প্রসাদ কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাইনুল ইসলাম জুয়েল, নিজাম উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মইনুল হক শিপু, চর পাঙ্গাশিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুর রহমান রিপন, রাজাপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবির উদ্দিন খান, খালেদা খানম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ আলম হিরন, চরগুমানী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাবুদ্দিন সেলিমসহ প্রায় অর্ধ-শতাধিক শিক্ষক-কর্মচারী অংশ নেন।
নবাগত জেলা প্রশাসক গত ৬/৩/২০২১ ইং তারিখে ভোলা জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন। এর আগে তিনি সংসদ বিষয়কক সচিবালয়ের উপ-সচিব পদে কর্মরত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।