সর্বশেষঃ

ভোলায় স্বাধীনতার সুবর্ন জয়ন্তী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

স্বাধীনতার সুবর্ন জয়ন্তী উদযাপন উপলক্ষে ভোলা জেলা প্রশাসনের আয়োজনে গত বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ২৭ ও ২৮ মার্চ দুই দিন ব্যাপী সুবর্ন জয়ন্তী উদযাপন করা হবে।
সভায় জেলা প্রশাসক মোঃ তৌফিক-ই-লাহী চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা পৌর মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান মনির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মোঃ সফিকুল ইসলাম, ভোলা প্রেসক্লাবের সভাপতি এম. হাবিবুর রহমান, বিভিন্ন দপ্তরে নিয়োজিত সহকারী কমিশনার, জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ, ভোলা জেলা রিপোটার্স ইউনিটির সভাপতি আল-আমিন শাহরিয়ার, সম্পাদক আব্দুস সহিদ তালুকদারসহ অর্ধ-শতাধিক কর্মকর্তা।
এ সভায় অংশগ্রহণ করেন স্বাধীনতার সুবর্ন জয়ন্তী ঃ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল বাংলাদেশ উদযাপন উপলক্ষে র‌্যালী অনুষ্ঠিত হবে। এ সময় জেলা প্রশাসক ভোলা পৌর মেয়র মনিরুজ্জামান মনিরকে র‌্যালীসহ সুবর্ন জয়ন্তী উদযাপনে সহযোগিতা কামনা করেছেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।