দক্ষিণ বঙ্গে শিক্ষা বিস্তারে প্রফেসর হানিফ মানুষের স্বরণীয় হয়ে থাকবেন : এমপি শাওন

ভোলার লালমোহন করিমুন্নেসা-হাফিজ মহিলা ডিগ্রী কলেজ কর্তৃক মুজিব ও মুক্তিযুদ্ধ কর্নার উদ্বোধন ও উক্ত কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মোহাম্মদ হানিফ স্যারের মৃত্যুতে মিলাদ ও দোয়া মুনাজাতে প্রধান অতিথি এমপি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন বলেন, দক্ষিণ বঙ্গে শিক্ষা বিস্তারে প্রফেসর হানিফ কর্মগুনে মানুষের হৃদয়ে অনন্তকাল কালজয়ী হয়ে থাকবেন। একজন প্রকৃত শিক্ষানুরাগী মানুষ ছিলেন হানিফ স্যার।
গতকাল বিকেলে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, পৌর আওয়ামী লীগ আহবায়ক আলহাজ্ব শফিকুল ইসলাম বাদল, উপজেলা নির্বাহি অফিসার আল নোমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম, কলেজ অধ্যক্ষ আব্বাছ উদ্দিন, শিক্ষক প্রতিনিধি প্রভাষক মোঃ রিয়াজ উদ্দিন হাওলাদার, প্রভাষক মোঃ মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।