সর্বশেষঃ

আ’লীগের দলীয় চেয়ারম্যান প্রার্থী হিসেবে মহিবুল্লাহ মৃধার মনোনয়ন দাখিল

প্রথম ধাপে ইউপি নির্বাচনে অংশ নিতে ভোলার বোরহানউদ্দিনের সাচড়া ইউনিয়নে আ’লীগের মনোনীত প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন পত্র জমা দিয়েছেন বর্তমান চেয়ারম্যান মহিবুল্লাহ মৃধা। সাধারন সদস্য পদে ৩৯ জন এবং সংরক্ষিত পদে ১৪ জন মনোনয়নপত্র জমা দেন। বৃহস্পতিবার দুপুর ১২টায় উপজেলা নির্বাচন কমিশন অফিসার মোঃ শহিদুল্লাহ এর হাতে মনোনয়ন ফরম জমা দেন তিনি। অন্যদিকে গঙ্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান রিয়াজুল করিম রিয়াজ। সাধারণ সদস্য পদে ২৩ জন এবং সংরক্ষিত পদে ৬ জন মনোনয়নপত্র জমা দেয়।
এসময় উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র রফিকুল ইসলাম, পক্ষিয়া ইউনিয়নের চেয়ারম্যান নাগর হাওলাদারসহ স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, আগামী ১১ এপ্রিল প্রথম ধাপে দেশের মোট ৩৭১ টি ইউনিয়নে নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তার মধ্যে বোরহানউদ্দিন উপজেলার গঙ্গাপুর ও সাচড়া ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়ন জমাদানের শেষ দিন ছিল ১৮ মার্চ। মনোনয়ন যাচাই-বাছাই ১৯ মার্চ, প্রার্থিতা প্রত্যাহারের সময় ২৪ মার্চ এবং ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১১ এপ্রিল।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।