সর্বশেষঃ

ভোলায় সিএফসিডিপি কর্তৃক বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

সেন্টার ফর রুরাল সাভির্স সোসাইটি (সিআরএসএস) চাইল্ড ফোকাস্ড কমিউনিটি ডেভেলপমেন্ট প্রকল্প-ভোলা সদর-(সিএফসিডিপি) কর্তৃক আয়োজিত কেএনএইচ বাংলাদেশ এর সহায়তায় জাতীয় শিশু দিবস ২০২১ উদ্যাপন উপলক্ষে পশ্চিম ইলিশা-দক্ষিণ সদুরচর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের চিএাংকন প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করা হয়। ১৭ মার্চ বুধবারের এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো: আবুল কাশেম হাওলাদার (০৯নং ওয়ার্ড, ইউপি সদস্য, পশ্চিম ইলিশা এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিসেস: ফরিদা ইয়াসমিন (প্রধান শিক্ষিকা, ৫৩নং দক্ষিণ সদুরচর সরকারী প্রাথমিক বিদ্যালয়। অনুষ্ঠানে এলাকার ৩০জন শিশুসহ সি.এল.এ এর ২০জন নারীনেত্রী অংশগ্রহণ করেন।


জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মবার্ষিকী এবং শিশু দিবসের গুরুত্ব নিয়ে আলোচনা করেন সি.এল.এ-সদস্য সোনিয়া আক্তার, রহিমা বেগম, সি.এফ- রুবিনা ইয়াসমিন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আজকের শিশু, আগামীর ভবিষ্যত। শিশুকে সত্য ও সুন্দর সম্পর্কে জানাতে হবে। মতামতের গুরুত্ব দিতে হবে।
সভাপতি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিশুদের খুব ভালবাসতেন। তাই তার আদর্শে শিশুদের জীবন গড়ে তুলতে হবে। অতপর: শিশুদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। পরিশেষে, সকলের সুস্বাস্থ্য কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও সঞ্চালনায় ছিলেন মিঃ এলবার্ট শোভন (প্রজেক্ট অফিসার)। বিশেষ সহযোগিতায় ছিলেন মো: রাশেদ খান, প্রজেক্ট অফিসার, সি.এফ- রুবিনা ইয়াসমিন, তারেক, জহুরা বেগম।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।