সর্বশেষঃ

ভোলায় নাগরিক অধিকার পরিষদ’র কমিটি গঠন

(সভাপতি-সম্পাদক)

ভোলায় জেলা নাগরিক অধিকার পরিষদ কমিটি ঘোষনা করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় সমবায় মার্কেট ২য় তলায় অস্থায়ী কার্যালযে কমিটির উপদেষ্টাদের উপস্থিতে আর্তমানবতার সেবা নিয়ে মানবতার সেবাই আমরা এই স্লোগান কে সামনে রেখে আগামি ৩ বছরের জন্য সাহিদুর রহমান (জিল্লু) কে সভাপতি, আল মামুন অর রশিদকে সহ-সভাপতি, জে আই সবুজ কে সহ-সভাপতি, মাইনুল ইসলাম জিলনকে সহ-সভাপতি এবং আনোয়ার পাশা বিপ্লব তালুকদারকে সাধারন সম্পাদক, ইমরান হোসাইন ইমুকে যুগ্ম সম্পাদক, লিটন ভুইয়াকে যুগ্ম সাধারন সম্পাদক ও এম রহমান রুবেলকে সাংগঠনিক সম্পাদক, এম জামিল হোসেনকে অর্থ বিষয়ক, রাশেদুজ্জামান হ্যাভেনকে, দপ্তর সম্পাদক, কামাল উদ্দিনকে প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক, মোঃ লোকমানকে শিক্ষা বিষয়ক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
এসময় কমিটির নব নির্বাচিত সভাপতি-সম্পাদক বলেন, আমরা ভোলার ছিন্নমুল গরিব, অবহেলিত অসহায় এবং পথশিশুদের পাশে মানবতার প্রতিষ্ঠার লক্ষ্যে এবং নিত্যে প্রয়োজনীয় জিনিস পত্র সাধারন মানুষের ক্রয় ক্ষমতার মধ্য সিমাবদ্ধ রাখতে আমরা সকলে-ই সকলের সহযোগিতা নিয়ে কাজ করবো। এবং ভোলার সকল সচেতন নাগরিক সমাজ আমাদেরকে সার্বিক সহযোগিতা করবেন বলে প্রত্যশা এই কামনা করছি।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।