সর্বশেষঃ

লালমোহনে মুক্তিযোদ্ধা আবদুর রব তহশিলদারের ৪১তম মৃত্যু বার্ষিকী পালিত

ভোলার লালমোহনে স্বনামধন্য বীর মুক্তিযোদ্ধা আবদুর রব তহসিলদারের ৪১তম মৃত্যু বার্ষিকী পালন করা হয়েছে।

১২ মার্চ শুক্রবার জুমাবাদ এ উপলক্ষ্যে লালমোহন পৌরসভার বিভিন্ন মসজিদে মিলাদ মাহফিল ও দোয়া মুনাজাতের আয়োজন করা হয়।

কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাবেক নেতা,লালমোহন পৌরসভা আওয়ামী লীগের আহবায়ক মরহুমের ছেলে আলহাজ্ব শফিকুল ইসলাম বাদল পাঞ্চায়েতের উদ্যোগে এ দোয়া মুনাজাতের আয়োজন করা হয়। সমাজসেবক, শিক্ষানুরাগী বীর মুক্তিযোদ্ধা মরহুম আবদুর রব তহশিলদারের শুক্রবার ছিল ৪১তম মৃত্যু বার্ষিকী। তিনি লালমোহনের বনেদী পরিবার পাঞ্চায়েত বাড়ীর সন্তান এবং ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন)আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওনের দাদা। বাদল পাঞ্চায়েত তার বাবার রুহের মাগফেরাত কামনায় সকল ধর্মপ্রান মুসলিম এর কাছে দোয়া চেয়েছেন। মহান আল্লাহ তায়ালা তাকে যেন বেহেস্তবাসী করেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।