সর্বশেষঃ

নন্দীগ্রামে জুয়া ও চুরির মামলায় গ্রেফতার-৭

বগুড়ার নন্দীগামে জুয়া ও চুরি মামলায় ৭ জনকে গ্রেফতার করেছে নন্দীগ্রাম থানা পুলিশ। বৃহস্পতিবার (১২ই মার্চ) নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলামের দিক নির্দেশনায় ভোর ৪টায় এসআই চাঁন মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার ১নং বুরইল ইউনিয়নের বুরইল মেীজায় করিয়ান ডিবঘর থেকে জুয়া খেলা অবস্থায় বীরপলি গ্রামের আঃ কাদেরের ছেলে রায়হান (২৯), বেলালের ছেলে ফারুক (২৪), চাপিলা পাড়া গ্রামের হাফিজারের ছেলে আঃ আলিম (২৪) ও শাহজাহানপুর উপজেলার সাতরা গ্রামের মৃত মোজাহারের ছেলে ইব্রাহীম (৩২) কে গ্রেফতার করে। তাদের নামে জুয়া আইনে মামলা হয়েছে।
অপরদিকে, উপজেলার নিজামত কুড়ি গ্রামে চুরি করতে এসে রাত ২টায় গ্রামবাসীর হাতে ধরা পরে, গাবতলী উপজেলার জাত হলিদা গ্রামের হাবু মন্ডলের ছেলে মোমিনুল ইসলাম পাইলট (২৮), কাহালু উপজেলার স্যাকাহাট সামপুর পাড়ার মৃত আঃ সামাদের ছেলে সাহেব আলী (২৫) ও শেরপুর উপজেলার গাড়ীদহ গ্রামের মৃত নুরুজ্জামানের ছেলে মানিক (২০)। তাদের নামে চুরির মামলা হয়েছে। সকালে আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ কামরুল ইসলাম।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।