সর্বশেষঃ

ভোলায় ৬ মাস মেয়াদি কারিগরি প্রশিক্ষণে ভর্তি চলছে

আরিফুল ইসলাম রিয়াজ, ভোলা

ভোলা সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর উদ্যোগে ছয় মাস মেয়াদি উপানুষ্ঠানিক শিক্ষা ও ব্যবহারিক কর্মদক্ষতা প্রশিক্ষণ কোর্সে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে।

বিশেষ কার্যক্রমের আওতায় কার্যকর সাক্ষরতা ও ব্যবহারিক কর্মদক্ষতা বিষয়ক এ প্রশিক্ষণে দুটি প্রি-ভোকেশনাল কোর্সে প্রশিক্ষণ দেওয়া হবে। কোর্স দুটি হলো—ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেইনটেন্যান্স এবং মোবাইল ফোন সার্ভিসিং।

ভর্তির জন্য আবেদন করা যাবে আগামী ২৮ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত। প্রশিক্ষণার্থী বাছাই ও পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৯ সেপ্টেম্বর দুপুর ১২টা ৩০ মিনিটে। একই দিন ফলাফল প্রকাশের পর ৩০ সেপ্টেম্বর নির্বাচিত প্রশিক্ষণার্থীদের ভর্তি করা হবে।

আবেদনকারীর বয়স ২০২৬ সালের ১ অক্টোবর ১৪ থেকে ২৪ বছরের মধ্যে হতে হবে। অষ্টম শ্রেণি শেষ করার আগেই পড়াশোনা থেকে ঝরে পড়া এবং বর্তমানে শিক্ষা, কর্মসংস্থান বা কোনো প্রশিক্ষণের সঙ্গে যুক্ত নন—এমন তরুণ-তরুণীরা এ প্রশিক্ষণে আবেদন করতে পারবেন।

আবেদনের সময় সর্বশেষ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রত্যয়নপত্র, জাতীয় পরিচয়পত্র অথবা জন্মনিবন্ধনের সত্যায়িত কপি, সদ্য তোলা দুই কপি সত্যায়িত রঙিন ছবি এবং বাবা-মায়ের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জমা দিতে হবে।

প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের ভাতা দেওয়ার ব্যবস্থা রয়েছে। পাশাপাশি উপানুষ্ঠানিক শিক্ষা বোর্ডের মাধ্যমে প্রশিক্ষণার্থীদের সার্টিফিকেট দেওয়া হবে।

ভোলা সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রটি জেলার বাংলাবাজার এলাকায় অবস্থিত। ভর্তিসংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হাচনাইন আহমেদের ০১৭১২-১৮৫৮৯৯ এবং ইনস্ট্রাক্টর মো. মহসিনের ০১৭১৬-৯৩৮৯৭৪ নম্বরে যোগাযোগ করা যাবে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।