বন্ধের দিনে মাদরাসার টেবিল-বেঞ্চ বিক্রির অভিযোগ, তদন্তে কর্মকর্তা
ভোলায় নজরুলবর্ষ উপলক্ষে উচ্চতর নজরুল সংগীত কর্মশালা

আরিফুল ইসলাম রিয়াজ, ভোলা
নজরুলবর্ষ উপলক্ষে ভোলায় দুই দিনব্যাপী উচ্চতর নজরুল সংগীত কর্মশালার আয়োজন করেছে জেলা শিল্পকলা একাডেমি।
আগামী ২৫ ও ২৬ সেপ্টেম্বর শুক্র ও শনিবার বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত জেলা শিল্পকলা একাডেমিতে এ কর্মশালা অনুষ্ঠিত হবে।
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে থাকবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের সহকারী অধ্যাপক মাহমুদুল হাসান ও মৃদুলা সমদার।
আয়োজকেরা জানান, নজরুল সংগীতে উচ্চতর প্রশিক্ষণে আগ্রহীদের জন্য এ কর্মশালার আয়োজন করা হয়েছে। এতে অংশ নিতে রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা।
আগ্রহীদের অফিস চলাকালীন সময়ে ০১৭১১-৯৬৩২২৭ নম্বরে যোগাযোগ করে রেজিস্ট্রেশন সম্পন্ন করার জন্য আহ্বান জানিয়েছে জেলা শিল্পকলা একাডেমি।
