বেস্ট ওসি মোঃ মাকসুদুর রহমান মুরাদ

ভোলায় পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

ভোলা জেলা পুলিশ এর আয়োজনে মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২২ ফেব্রুয়ারী (সোমবার) সকালে জেলা পুলিশ লাইন্সে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, পুলিশ সুপার ভোলার সভাপতিত্বে ও সহকারী পুলিশ সুপার (চরফ্যাশন সার্কেল) শেখ সাব্বির হোসেন সঞ্চালনায় জানুয়ারি/২০২১ইং মাসের মাসিক কল্যাণ সভা ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা পুলিশ লাইন্স অনুষ্ঠিত হয়।


সভায় পুলিশ সুপার উপস্থিত পুলিশ সদস্যেদের পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করার নির্দেশ প্রদান করেন। তিনি মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিল, আইন শৃংখলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রন, বিট পুলিশিং, সাইবার বুলিং, কিশোর গ্যাং, নারীর প্রতি ডিজিটাল ভায়োলেন্স ও করোনা ভাইরাস সম্পর্কিত সামাজিক জনসচেতনতা বৃদ্ধি সংক্রান্তে উপস্থিত পুলিশ সদস্যদের বিভিন্ন বিষয়ে দিক-নির্দেশনা প্রদান করেন।
কল্যাণ সভায় বেস্ট অফিসার ইনচার্জ হিসেবে মনোনিত করা হয় লালমোহন থানার ওসি মোঃ মাকসুদুর রহমান মুরাদ কে। এ সময় সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনকারী জেলা পুলিশের সদস্যদের সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান করেন পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার।
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ মহসিন আল ফারুক, সহকারি পুলিশ সুপার (শিক্ষানবিশ) দেবজিত পাল, সকল থানার অফিসার ইনচার্জগন, আর আই পুলিশ লাইন্স, ভোলাসহ জেলা পুলিশের সকল পর্যায়ের অফিসার ও ফোর্সগণ উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।