সর্বশেষঃ

ভোলার বনেদি পরিবারের সন্তান ও বিশিষ্ট ব্যবসায়ী জসিম উদ্দিনের মৃত্যুতে মোহাম্মদ ইউনুছ’র শোক

ভোলার বনেদি পরিবার ইলিশা মিয়া বাড়ীর সন্তান, শহরের বিশিষ্ট ব্যবসায়ী, সাবেক কমিশনার, সমাজ সেবক ও দানবীর জসিম উদ্দিনের মৃত্যুতে শোক জানিয়েছেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ।
তিনি এক শোক বার্তায় বলেন, জসিম ভাই ছিলেন আমার দেখা একজন শ্রেষ্ঠ ভাল মানুষ। তার জীবনটাই ব্যয় হয়েছে সমাজ সেবা আর অসহায় মানুষের পক্ষে কাজ করে। ভোলা ডায়াবেটিক হাসপাতালের শুধু জমিদাতা-ই নয়, এই হাসপাতাল গড়ার পিছনে ছিল তার বড় অবদান। তিনি বিভিন্ন মসজিদ-মাদ্রাসার প্রতিষ্ঠাতাও ছিলেন। খলিফাপট্টি জসজিদ ও মাদ্রাসার সাধারণ সম্পাদক এবং দিদার মসজিদের সভাপতি পালন করেছেন দীর্ঘদিন। জসিম ভায়ের মৃত্যুতে যে ক্ষতি হয়েছে তা হয়তো কোনদিন সোধরাবার নয়। আমি তার জান্নাত কামনা করছি।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।