ভোলার বিশিষ্ট ব্যবসায়ী জসিম উদ্দিনের মৃত্যুতে মিয়া মোহাম্মদ ইউনুছ’র শোক

ভোলার বিশিষ্ট ব্যবসায়ী জসিম উদ্দিনের মৃত্যুতে শোক জানিয়েছেন জাতীয় বন্ধুজন পরিষদের প্রধান সম্পাদক মিয়া মোহাম্মদ ইউনুছ। তিনি এক শোক বার্তায় বলেন, জসিম ছিলেন আমার ছোট ভাইয়ের মত। ডায়াবেটিক হাসপাতালের জমিদাতা জসিম বিভিন্ন মসজিদ-মাদ্রাসার প্রতিষ্ঠাতাও ছিলেন। খলিফাপট্টি জসজিদ ও মাদ্রাসার সাধারণ সম্পাদক এবং দিদার মসজিদের সভাপতি পালন করেছেন দীর্ঘদিন। আমার জানামতে দীর্ঘ ৩০ বছর ধরে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা এবং অসহায় মানুষকে নিজে ও আত্মীয়-স্বজনদের কাছ থেকে টাকা-পয়সা নিয়ে সাহায্য- সহযোগিতা করেছেন। জসিমের এ মৃত্যুতে যে ক্ষতি হয়েছে তা হয়তো কোনদিন সোধরাবার নয়। আমি তার জান্নাত কামনা করছি।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।