সাবেক কমিশনার ও বিশিষ্ট ব্যবসায়ী জসিম উদ্দিনের মৃত্যুতে মজনু মোল্লা’র শোক

ভোলা পৌর সভার সাবেক কমিশনার ও ভোলার বিশিষ্ট ব্যবসায়ী জসিম উদ্দিনের মৃত্যুতে শোক জানিয়েছেন ভোলা জেলা আওয়ামীলীগের সভাপতি ফজলুল কাদের মজনু। তিনি এক শোক বার্তায় বলেন, জসিম ভাই ছিলেন আমার খুব কাছের মানুষ। ডায়াবেটিক হাসপাতালের জমিদাতা জসিম ভাই বিভিন্ন মসজিদ-মাদ্রাসার প্রতিষ্ঠাতাও ছিলেন। অত্যন্ত ভদ্র, বিনয়ী ও সমাজ সেবক ছিলেন। তার মৃত্যুতে ভোলার ব্যবসায়ীদের অপূরনীয় ক্ষতি হয়েছে। আমি মরহুমের মাগফিরাত কামনাসহ শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।