ভোলায় বিদ্যুতের তামাশায় অতিষ্ঠ জনজীবন, ওজোপাডিকো নিরব, ব্যাহত হচ্ছে উৎপাদন
ভোলা পৌর নির্বাচনে ১নং ওয়ার্ডে নৌকার পক্ষে মনিরুজ্জামানের প্রচারণা

পঞ্চম ধাপের পৌরসভা নির্বাচনে ভোলা পৌরসভার ১নং ওয়ার্ডে মেয়র প্রার্থী মোহাম্মদ মনিরুজ্জামান মনির দলের নেতা-কর্মীদের নিয়ে প্রচারণা চালান। এ সময় ১নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী অভিনাষ নন্দীও উপস্থিত ছিলেন। শনিবার (২০ ফেব্রুয়ারী) সকালে তারা এ প্রচারণা চালান। এসময় পাখির পোল ও তার আশপাশে বিভিন্ন সড়ক এবং বাসা-বাড়িতে গিয়ে ভোটারদের কাছে নৌকা মার্কায় ভোট চান এবং ইভিএম এ কিভাবে ভোট দিতে হয় সে সম্পর্কে ধারণা দেন।
এ সময় মেয়র প্রার্থী মোহাম্মদ মনিরুজ্জামান মনির বলেন, স্বাধীনতার পরে ভোলা পৌর সভায় যে কাজ না হয়েছে, গত ১০ বছরে তার চেয়ে বেশি কাজ হয়েছে। এ উন্নয়নের কারণেই ভোলা পৌরবাসী নৌকা প্রতিকে আগামী ২৮ ফেব্রুয়ারী আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করলে পৌরসভার যে সমস্ত অসমাপ্ত কাজ রয়েছে সেগুলো সমাপ্ত করবো ইনশাআল্লাহ।
উল্লেখ্য, আগামি ২৮ ফেব্রুয়ারি ভোলা পৌরসভার মেয়র ও কাউন্সিলর পদে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ২৬ তারিখ রাত পর্যন্ত প্রার্থীরা প্রচারণা চালাতে পারবেন।
