ভোলায় আবাসিক মিটারে ডেন্টাল ক্লিনিক পরিচালনা, ১ লাখ ২৩ হাজার টাকা আদায়
ভোলা পৌর নির্বাচনে কাউন্সিলর প্রার্থী অভিনাশ নন্দী চালাচ্ছেন ব্যাপক প্রচার প্রচারণা
১নং ওয়ার্ডে জনপ্রিয়তার শীর্ষে

ভোলা পৌর নির্বাচনে ১নং ওয়ার্ডে জনপ্রিয়তার শীর্ষে থাকা সৎ ও আর্দশ, ন্যায়-নিষ্ঠাবান কাউন্সিলর প্রার্থী জেলা জুয়েলারি সমিতির সাধারণ সম্পাদক আ’লীগ নেতা অভিনাশ নন্দী ব্যাপকভাবে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন ওয়ার্ডের অলি গলি ও বাসা বাড়িতে। ২৮ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সারাদিন উট পাখি মার্কায় ভোট চেয়ে দোয়া প্রার্থনা করেন ধর্ম বর্ন সব শ্রেনী পেশার মানুষের কাছে এবং প্রচারনায় গিয়ে সারাও পাচ্ছেন ভোটারদের কাছ থেকে। কাউন্সিলর প্রার্থী অভিনাশ নন্দীর প্রচারণা ও আচার আচরণে মুগ্ধ হয়ে ভোটারেরা। এবারের নির্বাচনে তাকে ভোট দেয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন বলে জানিয়েছে তার কর্মীবৃন্দরা।
দেখা গেছে, ভোলা পৌর নির্বাচনের ১নং ওয়ার্ডের সর্বত্র এর নির্বাচনী পোস্টারে ছেয়ে গেছে শহরের অলি-গলি, বাসা-বাড়ি, চায়ের দোকান, গাছপালা ও বিভিন্ন স্থাপনায় এবং সর্ব জায়গায় টক অবদা টাউনে পরিনত হয়েছে উট পাখি মার্কার প্রার্থী অভিনাশ নন্দীর জনপ্রিয়তার কথা। তার সমর্থনকারীরা বাসায় বাসায়, ব্যবসায়ী ভোটারদের দোকানে গিয়েও ভোট প্রার্থনা করছেন। শুধু তাই নয়, মাঠে কর্মরত শ্রমিকদের কাছে ও যাচ্ছেন ভোটের আশায় এই কাউন্সিলর প্রার্থী এবং দিচ্ছেন নানা ধরণের প্রতিশ্রুতি।
যেদিকে তাকানো যায়, সেদিকেই চোখে পড়বে সারি সারি ঝুলানো অভিনাশের পোস্টার। করোনা আর শীতকে পিছনে ফেলে এগিয়ে চলেছে তার সমর্থনে প্রচার প্রচারণা। ভোটের দিন যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে তার ভোটার সংখ্যা। চায়ের স্টলসহ সকল জায়গাতেই চলছে উট পাখি মার্কা নিয়ে আলোচনা আর জল্পনা-কল্পনা। মাইকিং ছাড়াও সোশ্যাল মিডিয়াতেও চালাচ্ছে তার সমর্থনে নির্বাচনী প্রচারনা। এমনকি তিনি স্থানীয় ভোটারদের সাথে নিয়ে গণসংযোগ এবং হ্যান্ডবিল বিলি ছাড়াও পৌর ১নং ওয়ার্ডেও এলাকার রাস্তা-ঘাট, ড্রেনসহ যাবতীয় উন্নয়ন ছাড়াও পৌর নাগরিকদের দিচ্ছেন বিভিন্ন ধরনের উন্নয়নের প্রতিশ্রুতি।
পৌর ১নং ওয়ার্ডের ভোটার টিটু মিয়া জানান, অভিনাশ নন্দী খুব ভাল লোক। আমি নির্দ্বিধায় বলতে পারি, তিনি নির্বাচিত হলে এলাকার জনগনের সার্বিক দাবি আদায়ে কাজ করবেন। নারীর অধিকার আদায়ের জন্য ভূমিকা রাখবেন বলে আমার দৃঢ় বিশ্বাস।
অভিনাশ নন্দী দৈনিক ভোলার বাণী’র এ প্রতিনিধিকে জানান, ভোলা সদর ১ আসনের মাননীয় সাংসদ আলহাজ্ব তোফায়েল এমপি মহোদয়ের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে কাজ করে যাবো। সন্ত্রাস, মাদক ও বাল্যবিবাহ নির্মূল করতে সোচ্চার থাকবো। এলাকার জনগনের উন্নয়নের ধারা অব্যাহত রাখবো। যদি জনগনের ভোটে আমি নির্বাচিত হই তাহলে জনগনকে সাথে নিয়ে গড়ে তুলতে চাই পৌর ১নং ওয়ার্ড কে একটি উন্নত আধুনিক ও মডেল পরিচ্ছন্ন ওয়ার্ডে রুপান্তর করবো।
তিনি আরো জানান, করোনা কোভিট (১৯) কে উপেক্ষা করেও জীবনের মায়া ত্যাগ করে করোনার সময় ভোলা পৌর সভার ১নং ওয়ার্ডের সর্বস্তরের জনগনের পাশে আমার সামর্থ অনুযায়ী সকলকে সাহায্য সহযোগিতা করেছি। আমাকে নির্বাচিত করে আপনাদের পাশে থেকে কাজ করার সুযোগ করে দিবেন। আমি যেন আপনাদের পাশে সর্ব সময় বিপদ আপদে থাকতে পারি। আমি আপনাদের সকলের কাছে দোয়া প্রত্যাশী।
