সর্বশেষঃ

ভোলায় ছাত্র অধিকার পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

শিক্ষা, অধিকার, প্রগতি এ মূলনীতি কে কেন্দ্র করে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ ভোলা সদর উপজেলায় কেক কাটার মধ্য দিয়ে উদ্বোধন করা হয়। আহ্বায়ক আসমাউল হুসনা হ্যাপির উপস্থিতি তে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ভিপি নুরের পক্ষ থেকে ভোলা জেলার সকল আপামর জনগনের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন। এবং অধিকার আদায়ের জন্য সকল মানুষ পূর্বের ন্যায় ছাত্র অধিকার পরিষদের পাশে থাকবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন। এছাড়া যুব অধিকার পরিষদ এর জেলা সমন্বয়ক গাজি ইমরান সহ অসংখ্য সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে,২০১৮ সালের ১৭ ই ফেব্রুয়ারী কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে ছাত্র অধিকার পরিষদ প্রতিষ্ঠা লাভ করে। হাটি হাটি পা করে সংগঠনটি আজ চার বছরে পদার্পন করে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত সংগঠনটি গণমানুষের কাছে তার বিস্তৃতি লাভ করছে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।