লালমোহনে রাজ মিস্ত্রি’র আত্মহত্যা

ভোলার লালমোহনে গলায় গামছা পেচিয়ে জাকির হোসেন (২৬) নামের এক রাজ মিস্ত্রি আত্মহত্যা করেছে। মঙ্গলবার রাতে পৌরসভার ১নং ওয়ার্ডের সাধুগো বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত জাকির লালমোহন পৌরসভার ১নং ওয়ার্ডের মোহাম্মদ আলীর ছেলে। সে পেশায় রাজ মিস্ত্রি ছিলো বলে জানিয়েছে স্বজনরা।
জাকিরের ছোট ভাই সাইফুল্লাহ জানান, অন্যান্য দিনের মতই সে রাতে নিজ রুমে ঘুমিয়ে ছিল। সকালে কোনো সারা শব্দ না পেয়ে বাহির থেকে জালানা দিয়ে দেখতে গেলে তার ঝুলন্ত দেহ দেখতে পাই। পরে রুমের দরজা ভেঙ্গে তাকে নামানো হয়।
লালমোহন থানার ওসি মাকসুদুর রহমান মুরাদ জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে ভোলা মর্গে পাঠানো হয়েছে এবং একটি ইউডি মামলা হয়েছে।
