৬ দফা দাবি বাল্কহেড মালিকদের, না মানলে অনির্দিষ্টকালের ধর্মঘট
এমপি শাওনের উদ্যোগে লালমোহনে ড. এম এ ওয়াজেদ মিয়ার জন্মবার্ষিকী পালন

পরমানু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে লালমোহনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে টেলি কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন। বাংলাদেশ আওয়ামী লীগ লালমোহন উপজেলা ও পৌর শাখা এবং সকল সহযোগী অঙ্গ সংগঠনের আয়োজনে মঙ্গলবার বিকাল ৪টায় আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনাসভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
এমপি শাওন তার বক্তব্যে বলেন, বাঙালি জাতির এক গর্বিত ও আলোকিত মানুষ ছিলেন ড. এম এ ওয়াজেদ মিয়া। যিনি স্বাধীন বাংলাদেশের স্থপতি, বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জ্যেষ্ঠ কন্যা বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী, দেশরতœ জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য স্বামী। এক বর্ণাঢ্য কর্মময় জীবনের অধিকারী ছিলেন এই পরমাণু বিজ্ঞানী। ক্ষমতার শীর্ষ পর্যায়ে থেকেও তার নির্মোহ জীবনযাপন তাকে জাতির কাছে করেছে চির অমর।
সমাজের চিরচেনা মানুষের গতানুগতিক মানসিকতার সঙ্গে তার ছিল বরাবরই একটু তফাত। বাংলাদেশের সবচেয়ে প্রভাবশালী রাজনৈতিক পরিবারের সদস্য হয়েও, রাষ্ট্রক্ষমতার কেন্দ্রবিন্দুর সবচেয়ে কাছাকাছি থেকেও কোনোদিন তিনি ক্ষমতাচর্চায় আগ্রহী হননি। ক্ষমতার উত্তাপের বিপরীতে তিনি ছিলেন স্থির, অচঞ্চল, নিভৃতচারী ও নিষ্কলুষ একজন। নিজের মেধা, শ্রম ও যোগ্যতায় তিনি ক্রমে ক্রমে হয়ে উঠেছেন সত্যিকার আত্মমর্যাদাসম্পন্ন মানুষের প্রতিচ্ছবি।
সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, সহ-সভাপতি এড. তোফাজ্জল মিয়া, মনির হাওলাদার, মনজু তালুকদার, শাহজামাল দুলাল প্রমূখ।
