ভোলার দক্ষিণ দিঘলদীতে ভিজিডি’র চাল বিতরণ

ভোলার দক্ষিণ দিঘদলীতে দরিদ্র মানুষের মাঝে ভিজিডি এর চাল বিতরণ করা হয়েছে। আজ ১৬ ফেব্রুয়ারী সকালে দক্ষিণ দিঘলদী ইউনিয়ন পরিষদে অসহায় মানুষের মাঝে এ ভিজিডি’র চাল বিতরণ করা হয়। ভিজিডি চাল দেওয়ার সময় উপস্থিত ছিলেন দক্ষিণ দিঘলদী ইউনিয়নের দুইবারের সফল চেয়ারম্যান ইফতারুল হাসান স্বপন। আরো উপস্থিত ছিলেন দক্ষিণ দিঘলদী ইউনিয়নের সচিব মোঃ সফিকুল ইসলাম ও ইউপি সদস্যগন।
চাল বিতরণকালে চেয়ারম্যান ইফতারুল হাসান স্বপন বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ভোলার ১৩ নং দক্ষিণ দিঘলদী ইউনিয়নের অসহায়দের দরিদ্র মানুষের মাঝে ভিজিডি এর চাল বিতরণ করা হয়। তিনি আরো বলেন, আজকে আমরা ১শ’ ৮৮ অসহায় পরিবারের মাঝে চাল বিতরণ করতে পেরেছি। এ সময় প্রত্যেককে ৩০ কেজি করে চাল দেওয়া হয়েছে।
