ভোলা পৌর ২ নং ওয়ার্ডে পাঞ্জাবির পক্ষে ভোট চাইলেন স্বতন্ত্র কাউন্সিলর প্রার্থী লিটন

ভোলা পৌর সভার গাঁজিপুর রোডস্থ ২ নং ওয়ার্ডের বাসিন্দা কাউন্সিলর প্রার্থী পাঞ্জাবি প্রতিকে আহসান কবির লিটন ২ নং ওয়াডের অলিগলিতে ভোট চেয়ে উঠান বৈঠক ও লিফলেট বিতরন করেছেন। রবিবার বিকালে পৌর আলগীর মোড় থেকে সামসুদ্দিন মার্কেট হয়ে নতুন বাজার প্রদক্ষিন করে পাঞ্জাবি প্রতিকের পক্ষে লিফলেট বিতরন করে ভোট চাইলেন কাউন্সিলর প্রার্থী আহসান কবির লিটন।
পৌর ২ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী লিটন পাঞ্জাবি মার্কায় ভোট চেয়ে সকলের কাছে দোয়া চান এবং তিনি আপনাদের পছন্দের প্রার্থীকে ২৮ তারিখে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান এই প্রার্থী।
কাউন্সিলর প্রার্থী লিটন বলেন, আমি কাউন্সিলর হতে পারলে ২নং ওয়ার্ডকে উন্নয়নের রোল মডেল হিসেবে আধুনিক গাঁজিপুরে রুপান্তির করবো। এলাকার উন্নয়নে সর্বদা সবাইকে একসাথে থেকে কাজ করে যাব।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।