চরফ্যাশনের মাদক ব্যবসায়ী ইলিশায় আটক

ভোলায় পুলিশের মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী কে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে ইলিশা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফরিদ উদ্দিন এর নেতৃত্বে এ এস আই মোঃ মনিরুল ইসলাম সর্গীয় ফোর্স নিয়ে অভিযান করে ইলিশা ঘাট থেকে মাদক ব্যবসায়ী নাসিম কে আটক করা হয়।
আটকৃত নাসিম ভোলার চরফ্যাশন দুলার হাট থানার আহাম্মাদপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মোঃ কানছু গোয়ালের ছেলে। ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শেখ ফরিদ উদ্দিন বলেন, আটকৃত মাদক ব্যবসায়ী নাসিম এর বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।