সর্বশেষঃ

ইব্রাহিম সভাপতি-আনোয়ার সম্পাদক

ইসলামি যুব আন্দোলন ভোলা জেলা শাখার কমিটি গঠন

বাংলাদেশ ইসলামি যুব আন্দোলন ভোলা জেলা (উত্তর) শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে ভোলা শহরের গোরস্থান মাদ্রাসা সংলগ্ন ইসলামি আন্দোলন এর জেলা কার্যালয়ে মতামতের ভিত্তিতে ইসলামী যুব আন্দোলন ভোলা জেলা শাখার ২০২১-২২ সেশনের নতুন কমিটি গঠন করা হয়। নতুন কমিটিতে এইচ এম ইব্রাহিম কে সভাপতি, মাওলানা শুয়াইব আহমেদ সহ সভাপতি, মাওলানা আনোয়ার হোসেন কে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও বরিশাল বিভাগের প্রভাষক মোহাম্মদ আল-আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তরের সভাপতি সিরাজুল ইসলাম মিয়া, সিনিয়র সহ সভাপতি মাওঃ আতাউর রহমান মমতাজী, সাধারণ সম্পাদক মাওলানা তরিকুল ইসলাম।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।