উত্তর ভোলার শিক্ষাগুরু মোতাহার মাষ্টারের স্মরণে ইলিশায় দোয়া ও আলোচনা সভা

ভোলার প্রবীণ শিক্ষক নেতা, ইলিশা ইউসি মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মরহুম মোতাহার হোসেন মাষ্টারের স্মরণে ইলিশা ইউসি মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার আসরবাদ ইলিশা ইউসি মাধ্যমিক বিদ্যালয়ের সভা কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ইলিশা ইউসি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও ইউনিয়ন আওয়ামীলীগ এর সিনিয়র সহ-সভাপতি হোসেন শহীদ সোওরাওয়ার্দী এর সভাপতিত্বে ইলিশা ইউসি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইকবাল হোসেন এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে স্মৃতিচারণ করেন ইলিশা ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি মিয়া মোহাম্মদ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইলিশা ইউসি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান মনির, ইলিশা ইউসি মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক মোঃ করিম মাষ্টার, ইউনিয়ন আওয়ামীলীগ এর শিক্ষা বিষয়ক সম্পাদক ফখরুল আলম শেলিম, ৫নং ওয়ার্ড আওয়ামীলীগ এর সভাপতি জাহাঙ্গীর মিয়া, মরহুমের ছেলে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি জাকারিয়া হোসেন অমি, ইলিশা সমাজ কল্যাণ স্বেচ্ছাসেবী সংগঠনের সহ-সভাপতি মোঃ কবির হোসেন মালসহ ইলিশা ইউসি মাধ্যমিক বিদ্যালয়ের সকল শিক্ষক ও আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় দোয়া মুনাজাত পরিচালনা করেন ইলিশা বাজার জামে মসজিদ এর খতিব মাওলানা ইউনুস। উল্লেখ্য : গত ২৯ জানুয়ারী-২১ রাত সাড়ে ৭ টায় ভোলা শহরের গাজীপুর রোডস্থ বাসায় মোতাহার হোসেন মাষ্টার মৃত্যুবরণ করেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।