ভোলায় পৌর আ’লীগের বিশেষ বর্ষিত সভা অনুষ্ঠিত

আসন্ন ভোলা পৌরসভা নির্বাচন-২০২১ উপলক্ষে বাংলাদেশ আওয়ামীলীগ ভোলা পৌর শাখার বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। ভোলা পৌর আওয়ামী লীগের আয়োজনে মঙ্গলবার সকাল ১১ টায় জেলা পরিষদ অডিটোরিয়ামে পৌর আওয়ামী লীগের সভাপতি নজিবুল্লাহ নাজু এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলু।
জাতীয় নির্বাহী কমিটির সদস্য হামিদুল হক বাহালুল মোল্লা, সদর উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন, ভোলা পৌরসভার দুইবারের জননন্দিত মেয়র, ভোলা জেলা যুবলীগ এর সভাপতি ও বর্তমান নৌকা প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ মনিরুজ্জামান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার দোস্ত মাহামুদ, জেলা আ’লীগ যুগ্ম সম্পাদক সম্পাদক এনামুল হক আরজু, সাবেক ডেপুটি কমান্ডার শফিকুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ইউনুস প্রমূখ। বর্ধিত সভায় পৌরসভার প্রতিটি ওয়ার্ডের আ’লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ্ আলী নেওয়াজ পলাশ।

 

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।