ভোলায় ৪শ’ পিচ ইয়াবাসহ দুই মাদক বিক্রেতা গ্রেফতার

ডেস্ক রিপোর্ট ॥ ভোলায় ৪শ’ পিচ ইয়াবা ট্যাবলেটসহ মো: আরশাদ আলী (৩২) ও মো: বাবু (৩৪) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের কুঞ্জপট্টি গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটককৃত মো: আরশাদ আলী ওই গ্রামের কবির হাওলাদের ছেলে ও বাস চালক এবং বাবু একই এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে।
ভোলা ডিবি পরিদর্শক মো: শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি টিম সদর উপজেলার ভেলুমিয়া এলাকায় অভিযান চালায়। এসময় কুঞ্জপট্টি গ্রামের একটি রাস্তায় ইয়াবা বিক্রিকালে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পরে তাদের তল্লাশি চালিয়ে ৪শ’ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
