ভোলায় ড. মুমিত আল রশিদ

সারাদেশে আলোকিত মানুষ গড়া-ই আমাদের মূল লক্ষ

ভোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সহযোগী অধ্যাপক ও প্রথম আলো বন্ধুসভার জাতীয় পরিচালনা পর্ষদের সভাপতি ড. মুমিত আল রশিদের আগমন উপলক্ষে বিকেল ৪টায় তাকে নিয়ে গত ৫ ফেব্রুয়ারী ভোলা বন্ধুসভার বন্ধুরা ভোলা প্রেসক্লাব মিলনায়তনে বসেছিল সাংগঠনিক আলোচনায়।
সাংগঠনিক সভায় ড. মুমিত আল রশিদ বলেন, প্রথম আলো বন্ধুসভার মাধ্যমে আমরা সারাদেশের প্রতিটি মানুষের হৃদয়ে আমরা আলো পৌঁছে দিতে চাই। আলোকিত সমাজ গড়তে হলে সমাজে বসবাসকারী মানুষগুলোকে প্রথমে আলোকিত করা জরুরি। তবেই আলোকিত সমাজ সৃষ্টি সম্ভব। আর আলোকিত মানুষ গড়ার একমাত্র বাহন বই। জ্ঞানী গুণীদের রচিত বই পড়ার মধ্যদিয়ে মানুষ নিজেদের মনের ভেতরের কলুষতা এবং অন্ধকারচ্ছন্নতা দূর করতে পারে। বই পড়া এবং বইয়ের রসাস্বাদন করে ভেতরের মানুষটাকে জাগিয়ে তুলতে পারে।আবেগের বশবর্তী না হয়ে ক্রমে মানুষ যুক্তি নির্ভর হয়ে উঠে। যুক্তি নির্ভরতা ছাড়া সমাজ ভারসাম্যহীন হয়ে পড়ে, বাড়ে স্বার্থের দ্বন্দ্ব, স্বার্থের দ্বন্দ্বের কারণে হানাহানি, মারামারি, কাটাকাটি ইত্যাদির প্রাদুর্ভাব ঘটে। মানুষের মনের কলুষতা, মানুষের মাঝে যত অন্ধকার তা দূর করে আলোর দিকে ধাবিত করা এবং সমাজের ভারসাম্যহীনতা নিরসনে বই পড়ার বিকল্প নেই।
এছাড়াও উক্ত সভায় বন্ধুসভার গঠনতন্ত্র, জাতীয় সংগীত, সংগঠকের ভূমিকা ও সংগঠন আলোচনা করা হয়। ভিডিওকলে বন্ধুদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন প্রথম আলো বন্ধুসভার জাতীয় পরিচালনা পর্ষদের সাধারন সম্পাদক মৌসুমী মৌ।
সভায় আরও উপস্থিত ছিলেন মহানগর বন্ধুসভার প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক সাইফুল্লাহ সাদিক, ভোলার উপদেষ্টা মন্ডলীর সদস্য মশিউর রহমান পিংকু, নাজমুস সাকিব, ভোলা প্রথম আলো বন্ধুসভার সভাপতি আনোয়ার হোসেন, সহ-সভাপতি ইয়ারুল আলম হেলাল, সাধারন সম্পাদক মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ আরিয়ান আরিফ, মহিলা বিষয়ক সম্পাদিকা লাবনী মজুন্দার, মাহমুদা বেগম, ফেন্সি মনি, কার্যনির্বাহ সদস্য জি,এম ছানাউল্লাহ, আকতারুল ইসলাম আকাশ, আশিকুর রহমান শান্ত, মোঃ জাফর, মোঃ ইসমাইল, মিয়াজ প্রমুখ।
এর আগে দুপুর সাড়ে ১২ টার দিকে জাতীয় পরিচালনা পর্ষদের সভাপতি ড. মুমিত আল রশিদ ও মহানগর বন্ধুসভার প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক সাইফুল্লাহ সাদিককে ভোলার ইলিশা লঞ্চঘাটে ফুল দিয়ে বরণ করে নেয় ভোলা বন্ধুসভা।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।