সর্বশেষঃ

ভোলার বাণী’র নতুন বছরের প্রথম মাসিক মিটিং অনুষ্ঠিত

ভোলার বহুল প্রচারিত দৈনিক ভোলার বাণী পত্রিকার ২০২১ সালের প্রথম প্রতিনিধিদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১ টায় শহরের জাহান-আরা-আর্কেড এর ২য় তলায় ভোলার বাণীর নিজস্ব কার্যালয়ে এই মিলন মেলা অনুষ্ঠিত হয়।
ভোলার বাণীর সম্পাদক মুহা: মাকছুদুর রহমান এর সভাপতিত্বে এবং ব্যবস্থাপনা সম্পাদক ইমরান হোসেন এর সঞ্চালনায় প্রতিনিধিদের দিক-নির্দেশনামুলক বক্তব্য রাখেন ভোলা প্রেসক্লাব এর সাবেক সাধারণ সম্পাদক সামস-উল-আলম মিঠু, সহ-সভাপতি ওমর ফারুক, ভোলার বাণীর যুগ্ম সম্পাদক আবদুস শহিদ তালুকদার, তজুমউদ্দিন প্রেসক্লাব এর সভাপতি এবং ভোলার বাণীর স্টাফ রিপোর্টার রফিক সাদী, ভোলার বাণীর নির্বাহী সম্পাদক জে আই সবুজ, বিশেষ প্রতিনিধি আমিনুল ইসলাম মঞ্জু খাঁন, এইচ এম নাহিদ, শাহীন কাদের, রকিবুল হাসান।
আরো বক্তব্য রাখেন, স্টাফ রিপোর্টার এম রহমান রুবেল, ইয়ামিন হোসেন, মাহে আলম। আরো উপস্থিত ছিলেন বিশেষ প্রতিনিধি আমিনুল ইসলাম মঞ্জু খান, লালমোহন প্রতিনিধি জাহিদুল ইসলাম দুলাল, মনপুরা প্রতিনিধি মোঃ নজরুল ইসলাম মামুন, স্টাফ রিপোর্টার প্রভাষক মহিউদ্দিন, মোঃ মেজবাহ উদ্দিন টুটুল, রিপোর্টার জামিল হোসেন, আরিফ হোসেন, আজিজুল ইসলাম, রাজাপুর প্রতিনিধি শফিক খাঁন, দক্ষিণ দিঘলদী প্রতিনিধি এইচ এম এরশাদ, লালমোহন  পৌর প্রতিনিধি জাকির হোসেন, ম্যানেজার বদরুল আলম লাভু প্রমূখ।
ভোলার বাণীর সম্পাদক মুহা: মাকছুদুর রহমান বলেন, ভোলার বাণীর প্রতিটি সদস্য আমার পরিবারের মত। আমি মনে করি আমার পরিবারের একজন সদস্য যেমন তেমনি মনে করি ভোলার বাণীর প্রতনিধিদের। তিনি আরো বলেন, ভোলার বাণীর সবাই আজকের মত যে ভাবে যথাসময়ে উপস্থিত হয়ে মিলনমেলা-কে সফল করেছে। আগামীতেও এইভাবে আমাদের মিলনমেলা হবে ইনশাল্লাহ। মিলনমেলায় পত্রিকায় সার্বিক বিষয়ে বিভিন্ন আলোচনা করা হয়।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।