সর্বশেষঃ

ভোলার লালমোহনে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ

ভোলার লালমোহন উপজেলার ৫নং সদর ইউনিয়নে দুই সন্তানের জননীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে লালমোহন থানায় মামলা দায়ের করেছেন। মামলার সূত্রে জানা যায়, ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ভুক্তভোগী বুধবার (৩ ফেব্রুয়ারি) রাত ১২ টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হয়ে পুনরায় ঘরে এসে শুয়ে পড়েন। গৃহকর্তা বাড়িতে না থাকার সুযোগে ঘরের ভিতর ঢুকে ঘরের কোনে ওত পেতে থাকে পাশের বাড়ির মোঃ হালিমের ছেলে বখাটে ইকবাল। এক পর্যায়ে কোন কিছু বুঝে উঠার আগেই বখাটে ইকবাল ওই গৃহবধূর হাত-মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করে। এসময় চেঁচামেচি ও ধস্তাধস্তির টের পেয়ে পাশের ঘর থেকে শ্বশুড়-শাশুড়ি এগিয়ে গেলে দৌড়ে পালিয়ে যায় বখাটে ইকবাল।
লালমোহন থানার ওসি মোঃ মাকসুদুর রহমান মুরাদ বলেন, এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য ভোলায় প্রেরণ করা হয়েছে। আসামী গ্রেফতারের প্রক্রিয়া চলছে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।