লালমোহনে ছাত্রদল নেতার ছবি বিকৃতি নিয়ে ফেসবুকে নিন্দার ঝড় ॥ বহিষ্কারের দাবি

ভোলার লালমোহনে ছাত্রদল নেতার ছবি বিকৃতি নিয়ে ফেসবুকে নিন্দা জ্ঞাপন ও অভিযুক্তকে বহিস্কারের দাবি জানিয়েছেন দলীয় নেতা-কর্মীরা। গত শনিবার ছাত্রদলের নেতা-কর্মীরা মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রমের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
উপজেলা আহবায়ক কমিটির সদস্য সজিব পাটোয়ারি তাঁর ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে আহবায়ক মারুফের মুখ বিকৃতি ঘোলাটে করে শুভেচ্ছা বিনিময়ের একটি ছবি পোস্ট করেন। ছবিটা তার ফেসবুকের কাভার পেজেও আপলোড করেন। আহবায়ক মারুফের প্রতি এ অসম্মান মেনে নিতে পারেনি দলীয় নেতা-কর্মীরা। তাঁরা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে, কমেন্টস করে উদ্দেশ্যমূলক বেয়াদবির তীব্র নিন্দা জানিয়ে তাকে বহিস্কারের দাবি জানিয়েছেন। ছবিতে ২০৭ জন লাইক ও ৩১টি কমেন্টস হওয়ার পর সজিব পাটোয়ারি ছবিটা সরিয়ে ফেলেন।
চরভুতা ইউনিয়ন ছাত্রদল সূত্রে জানা যায়, সজিব পাটোয়ারি নানা কারনে বিতর্কিত। তাকে নিয়ে একাধিক দৈনিক পত্রিকায় মাদকাসক্তের অভিযোগ এসেছে। সে বিবাহিত,গজারিয়া দফাদার বাড়ির পাশে ছায়েম মেস্তরি বাড়ির ইলিয়াস মেস্তরির কন্যা সুরমা বেগমকে সে বিবাহ করে বলে ইউনিয়ন ছাত্রদল সূত্রে জানা গেছে।
সজিবের বিরুদ্ধে বহিষ্কার/শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে কি-না জানতে চাইলে উপজেলা আহবায়ক কমিটির সদস্য সচিব নাজিম উদ্দিন বাপ্পী বলেন, আমি ইতোমধ্য আহবায়ক মারুফকে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার অনুরোধ করেছি। বিবাহিত প্রসঙ্গে ব্যবস্থা নিবেন কি-না জানতে চাইলে বলেন, তার বিবাহের প্রয়োজনীয় প্রমাণ (কাবিননামা) উপস্থাপন করতে পারলে ব্যবস্থা গ্রহণ করা হবে।
