ভোলায় আলহেরা শিল্পীগোষ্ঠীর প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত

দ্বীপজেলা ভোলার ঐতিহ্যবাহী ইসলামী সাংস্কৃতিক সংগঠন আলহেরা শিল্পীগোষ্ঠীর ২০২১ সালের প্রতিনিধি নির্বাচন সম্পন্ন হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারী) সকাল ১০টায় স্থানীয় এক মিলননায়তনে এ নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে ২০২১ সালের জন্য আলহেরা শিল্পীগোষ্ঠীর প্রধান পরিচালক হিসেবে মো. শাহাবুদ্দিন মানিক, সহকারী পরিচালক তানভীর আহমদ শিবলী, অর্থ সম্পাদক জুবায়ের বিন ইয়াসিন, অফিস সম্পাদক আব্দুল মান্নান তালিব নির্বাচিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন সমন্বিত সাংস্কৃতিক সংসদ সসাস’র সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আজহারুল ইসলাম শোয়েব, আলহেরা শিল্পীগোষ্ঠীর চেয়ারম্যান কামরুল হাসান ও সাবেক পরিচালক আব্দুল আজিজ প্রমূখ।
উল্লেখ্য, সুস্থ ও মননশীল সংস্কৃতির আলোয় আলোকিত সমাজ গড়ার লক্ষে দ্বীপজেলা ভোলাসহ সারাদেশে সুস্থ সংস্কৃতি ছড়িয়ে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে আলহেরা শিল্পীগোষ্ঠী। নিরলস প্রচেষ্টা অব্যাহত রেখে নবনির্বাচিত প্রতিনিধিগন তাদের মেধা এবং যোগ্যতার সর্বোচ্চটা দিয়ে যেন এ সংগঠনের সার্বিক কার্য সম্পাদনের মাধ্যমে সফলতা অর্জন করতে পারে সকলের নিকট এই দোয়া কামনা করে অনুষ্ঠানের সমাপনী হয়।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।