হাজারো মানুষের চোঁখের পানীতে মোতাহার মাষ্টারের শেষ বিদায়

 

হাজারো মানুষের চোঁখের পানীতে ভোলার সাবেক শিক্ষক নেতা, ইলিশা ইউসি মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এবং ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি মোতাহার হোসেন মাষ্টার (৮৫) এর শেষ বিদায় দিয়েছেন তার স্বজন, ছাত্র,সহকর্মীরা।
শনিবার দুপুর দুইটায় ইলিশা ইউসি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে জানাজা নামাজ শেষে তাদের পারিবারিক কবরস্থান ইলিশা রাস্তার মাথা বাজারস্থ জামে মসজিদের পাশে দাফন করা হয়।
মরহুম মোতাহার হোসেন মাষ্টারের জানাজায় মুসুল্লিদের ঢল নেমেছে, প্রবীণ এই শিক্ষক নেতার জানাজায় দলমত নির্বিশেষে সকল ধর্মপ্রাণ মুসলমানরা অংশগ্রহণ করেছেন।
সাবেক এই শিক্ষাগুরুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভোলা সদর আসনের সাংসদ জননেতা আলহাজ্ব তোফায়েল আহমেদ এমপি, জেলা আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লবসহ জেলা আওয়ামীলীগ এর নেতৃবৃন্দ শোক জানিয়েছেন।
এ ছাড়া জানাজায় অংশগ্রহণ করেছেন ভোলা সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোশারেফ হোসেন, জেলা আওয়ামীলীগ এর ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সফিকুল ইসলাম সফি,জেলা শিক্ষক সমিতির সভাপতি মাষ্টার আমির হোসেন, ২নং ইলিশা ইউনিয়নের চেয়ারম্যান হাছনাইন আহমেদ হাছান মিয়া, সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি আবিদুল আলম, বর্তমান সভাপতি রায়হান আহমেদ, সাধারণ সম্পাদক হাসিব রহমান হিমেল, রাজাপুর ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান, পশ্চিম ইলিশা ইউনিয়নের চেয়ারম্যান গিয়াসউদ্দিন, ইতালী প্রবাসী হাজী নিজামউদ্দিনসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দরা জানাজায় উপস্থিত ছিলেন।
মরহুম মোতাহার হোসেন মাষ্টার ৫ মেয়ে ১ ছেলেসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।
তিনি জেলা যুব মহিলা লীগের আহ্বায়ক খাদিজা আক্তার স্বপ্না ও জেলা ছাত্রলীগের সহ সভাপতি জাকারিয়া অমি’র বাবা এবং ইলিশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাছনাইন আহমেদ হাছান মিয়ার খালু।
মরহুমের জানাজা নামাজের ইমামতি করেন ইলিশা ইউসি মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মাওলানা তৈয়বুর রহমান।
উল্লেখ : শুক্রবার সন্ধ্যা ৭:২০ মিনিটে গাজীপুর রোড বাসায় তিনি মৃত্যুবরণ করেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।