বোরহানউদ্দিন ও দৌলতখানে নৌকার পক্ষে প্রচারণায় ভোলা জেলা স্বেচ্ছাসেবকলীগ

উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে ভোলার বোরহানউদ্দিন ও দৌলতখান পৌরসভার আসন্ন নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত প্রার্থীকে নৌকা প্রতিকে ভোট দেয়ার আহবান জানিয়ে নৌকার পক্ষে প্রচারণায় অংশ নিয়েছে ভোলা জেলা স্বেচ্ছাসেবকলীগ।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) দিনব্যাপী ভোলার বোরহানউদ্দিন ও দৌলতখান পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ঘুরে ঘুরে শেষ দিনের এ প্রচারণায় অংশ নেন ভোলা জেলা সেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দ।

এসময় ভোলা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও স্বেচ্ছাসেবকলীগের যুগ্ন আহবায়ক আবিদুল আলমের নেতৃত্বে স্বেচ্ছাসেবকলীগের প্রতিনিধি দল ভোলা বোরহানউদ্দিনের পৌর এলাকার বিভিন্ন এলাকায় ভোটারদের কাছে লিফলেট বিতরন এবং বঙ্গবন্ধুর মার্কা, শেখ হাসিনার মার্কা তোফায়েল আহমেদের মার্কা আলী আজম মুকুলের মার্কা নৌকায় দল মত নির্বিশেষে ভোট চান।

পরে সন্ধ্যায় মেয়র প্রার্থীর পথসভায় জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ন আহবায়ক তার বক্তব্যে বলেন উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে রফিক ভাই কে নৌকা প্রতিকে তৃতীয়বার নির্বাচিত করে হেট্রিক করার সুযোগ দান করুন।

পথসভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি জসিমউদ্দিন হায়দার, প্রধান অতিথির বক্তব্য রাখেন নৌকার মেয়র প্রার্থী মোঃ রফিকুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান মোঃ রাসেল, স্বেচ্ছসেবকলীগের বোরহাউদ্দিন উপজেলা শাখার আহবায়ক মোহাম্মদ আলী হীরা, পৌর সেবকলীগ নেতা মোহাব্বত বাকলাই, ছাত্রলীগ সভাপতি নজরুল ইসলাম, সম্পাদক পলাশ বিশ্বাসসহ জেলা সেচ্ছাসেবকলীগ নেতা আবু নাঈম সোহাগ, আমিরুল ইসলাম বাবু, জিসান, বাবু, রুবেল, ইস্রাফিল, আজাদ প্রমুখ।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।