বোরহানউদ্দিনের দেউলায় তোফায়েল আহমেদ’র সহধর্মিনী’র সুস্থ্যতায় দোয়া কামনা

সাবেক মন্ত্রী ও ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদের সহধর্মিণী আনোয়ারা আহমেদের সুস্থতা কামনায় দেউলা ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ শফিউল্লাহ মিয়ার উদ্যোগে সিরাজ উদ্দিন হাজী জামে মসজিদে দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। শুক্রবার জুমার নামাজ শেষে এ দোয়া অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন মসজিদের সভাপতি মোঃ শফিউল্লাহ মিয়া, মোঃ মোশারেফ খান, শাহীন খান, শাহাবুদ্দিন খান, শাহে আলম মেম্বার, মোঃ মনির, আজিজুল হক শিউলি, মোঃ সালমান হোসেনসহ এলাকার কয়েকশত মুসল্লী উপস্থিত ছিলেন। দোয়া ও মোনাজাত অনুষ্ঠান পরিচালনা করেন সিরাজ উদ্দিন হাজী জামে মসজিদের খতীব মাওলানা মোঃ আব্দুল ওহীদ আনছারী। দোয়া ও মোনাজাত শেষে উপস্থিত মুসল্লীদের মাঝে তবারক বিতরণ করেন।
