আসিফ আলতাফকে ফুলের শুভেচ্ছা জানিয়েছে ভোলা সদর উপজেলা ও পৌর ছাত্রদল

ভোলায় সদ্য ঘোষিত ভোলা সদর উপজেলা ও পৌরসভা ছাত্রদলের আহবায়ক কমিটির নেতৃবৃন্দের পক্ষ থেকে সাবেক ধর্ম প্রতিমন্ত্রী মরহুম মোশারফ হোসেন শাজাহান এর সুযোগ্য পুত্র ও ভোলা সদর থানা বিএনপির আহবায়ক আসিফ আলতাফকে ফুলের শুভেচ্ছা জানানো হয়েছে।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দুপুর ২ টার দিকে আসিফ আলতাফ এর অফিসে গিয়ে সদ্য ঘোষিত ভোলা সদর উপজেলা ও পৌরসভা ছাত্রদলের নেতৃবৃন্দ তার হাতে ফুলের তোরা তুলে দিয়ে শুভেচ্ছা জানান।

এসময় ভোলা সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক আব্দুলাহ আল রাসেল, সদস্য সচিব সাজ্জাদ হোসেন মুন্না, পৌর ছাত্রদলের আহবায়ক জাকারিয়া মঞ্জু, সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোহাম্মদ গিয়াস উদ্দিন, আরিফ পঞ্চায়েত, নির্বাহী সদস্য মোঃ ছানাউল্লাহ ও আলীনগর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ কবির হোসেনসহ ভোলা সদর উপজেলা ও পৌরসভা ছাত্রদলের অন্যান্য সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।