ভোলা দারুল হাদিস কামিল মাদরাসায় ‘স্টপ দ্য স্টিগমা’ শিক্ষক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে জলবায়ু ফোরামের উদ্যোগে ‘নো মাস্ক, নো সার্ভিস’ ক্যাম্পেইন

বোরহানউদ্দিন উপজেলায় কোস্ট ট্রাস্ট সিএফটিএম প্রকল্পের জলবায়ু ফোরামের উদ্যোগে ‘নো মাস্ক, নো সার্ভিস’ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। গত সোমবার (১৪ জানুয়ারী) নো মাস্ক নো সার্ভিস ক্যাম্পেইনে বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুর রহমান উপজেলায় মাস্ক না পড়ে সেবা নিতে আসা জনগনকে নিজ হাতে মাস্ক পড়িয়ে দেন।
এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার মোঃ আমিনুল ইসলাম, জলবায়ু ফোরাম সভাপতি ইশরাত জাহান বনি, সাধারণ সম্পাদক মোঃ হারুন-অর-রশিদ, কোস্ট ট্রাস্ট সিএফটিএম প্রকল্পের প্রোগ্রাম অফিসার রাজিব ঘোষ, এলাকা ব্যবস্থাপক মোঃ আল-আমিন এবং শাখা ব্যবস্থাপক আবদুল মান্নান।
