ভোলায় শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি ও পুষ্টি বিষয়ে সচেতনতামূলক সভা
দৌলতখানে মেঘনা নদীতে বিশেষ কম্বিং অপারেশনে ৯ জেলে আটক

ভোলার দৌলতখান উপজেলার মেঘনা নদীতে বিশেষ কম্বিং অপারেশন চালিয়ে অবৈধ জাল দিয়ে মাছ ধরার অপরাধে ৯ জেলেকে আটক করা হয়েছে। পরে তাদের বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করা হয়। আজ সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও দৌলতখান উপজেলা নির্বাহী অফিসার মোঃ কাওছার হোসেন এ দন্ডাদেশ প্রদান করেন।

দৌলতখান উপজেলা নির্বাহী অফিসার কাওছার হোসেন জানান, দৌলতখানের মেঘনা নদীর বিভিন্ন এলাকায় অসাধু জেলেরা খুটাজাল,মশারি জালসহ বিভিন্ন অবৈধ জাল দিয়ে মাছ শিকার করার সময় মৎস্য দপ্তর ও উপজেলা প্রশাসনের যৌথ বিশেষ কম্বিং অভিযান চালানো হয়। এ সময় ৯ জেলেকে আটক করা হয়।
এছাড়াও অভিযানের সময় ২টি ইঞ্জিনচালিত নৌকা, ৫০ হাজার মিটার অবৈধ জাল জব্দ করা হয়। পরে আটককৃত জেলেদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেয়া হয় । জব্দকৃত অবৈধ জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। এসময় দৌলতখান উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আমির হোসেন, ফিল্ড অফিসার মনোয়ার হোসেন,থানা পুলিশের সদস্যরা অভিযানে উপস্থিত ছিলেন।
