অসহায় আকবরের আকুতি

আল্লাহ যদি একটা ঘর দিতো

স্টাফ রিপোর্টার ॥ “আল্লাহ যদি একটা ঘর দিতো” এমনই আর্তনাদ আর অসয়াত্বের সাথে গণমাধ্যম কর্মীদের কাছে এভাবে কথাগুলো বললেন মোঃ আকবর। আকবরের ঘরটি কিছুদিন আগে জোয়ারের পানিতে ডুবে ভেঙ্গে যায়। পড়ে থাকা ঘরটি তোলার সামর্থ্য নেই তার। তবে এখনো ঘরটি তোলার জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছেন আকবর। কিন্তু অভাবের কারণে বারবারই ব্যর্থ হচ্ছেন। প্রিয় পাঠক যার কথা বলছি তিনি দৌলতখান পৌরসভার ৬নং ওয়ার্ডের বাসিন্দা।
এমন তথ্য পেয়ে অনুসন্ধান করতে গিয়ে দেখা যায় যে, ভাঙ্গা ঘরের চালগুলো কোনরকম দাড় করিয়ে সেই ঘরের নিচে আদিম যুগের মানুষের মত বসবাস করছেন তারা। তিনি ভোলার দৌলতখান উপজেলার পৌরসভা ০৬ নং ওয়ার্ডের বাসিন্দা। দিন আনতে যার পানতা ফুরায় তার কি ঘর নির্মিত হয় ? প্রবল শীতের মধ্যে স্বামী-সন্তান নিয়ে খুব কষ্টের সাথে দূর্বিষহ দিন কাটাচ্ছেন তারা। তাই ভোলার সুযোগ্য জেলা প্রশাসকের কাছে আকবরের আকুল আবেদন তিনি যেন দয়াকরে একটি ঘরের সুব্যবস্থা করে দেন।
কান্নাজড়িত কণ্ঠে আকবর বলেন, আমি একজন গরীব মানুষ। সামান্য রোজগারে নুন আনতে পান্তা ফুরায়। পরিবার নিয়ে কোনমতে বেঁচে আছি। সম্প্রতি জোয়ারের পনিতে আমার ঘরটি জোয়ারের পনিতে ডুবে ভেঙ্গে যায়। মেরামত করার সামর্থ নেই। এই শীতের মধ্যে পরিবার-পরিজন নিয়ে খুব কষ্টের মধ্যে আছি। কারো উছিলায় আল্লাহ তায়ালা যদি আমার ঘরটি মেরামত করে দিতো, তা হলে কিছুটা হলেও কষ্ট লাঘব হতো। এ জন্য তিনি সমাজের ধর্নাঢ্য ব্যক্তি ও জেলা প্রশাসকের কাছে সহযোগিতা কামনা করেছেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।