ভোলা দারুল হাদিস কামিল মাদরাসায় ‘স্টপ দ্য স্টিগমা’ শিক্ষক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে জোরপূর্বক জমি দখলের অভিযোগ

ভোলার বোরহানউদ্দিনের বড়মানিকা ৩ নং ওয়ার্ডের মোস্তাফিজুর রহমানের ছেলে রিজভান বাকলাই ও তার ভাই নোমান বাকলাই এর জমি অন্যায়ভাবে দখলের অভিযোগ উঠেছে। ২রা জানুয়ারী (শনিবার) সাংবাদিকদের কাছে এমনটাই অভিযোগ করেন ভুক্তভোগী রিজভান বাকলাই ও নোমান বাকলাই।
অভিযোগ সুত্রে জানা যায়, প্রায় ৪০বছরের ও বেশি সময় ধরে ২৭ শতাংশ জমি ভোগ করে আসছেন জমির মালিক মোস্তাফিজুর রহমান। সেই জমিতে বালু দিয়ে ভরাট করে ঘর করার জন্য উপযুক্ত করে তোলেন মোস্তাফিজুর রহমানের সন্তান রিজভান বাকলাই ও নোমান বাকলাই। তবে ২০১৭ সালে হঠাৎ এই জমির মালিক দাবী করে বসেন বাহার বাকলাই, আজাদ বাকলাই, হুমায়ুন বাকলাই, সেরু বাকলাই ও সজিব বাকলাই সহ অন্যান্যরা। তারপরে একাধিকভাবে গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে সমাধানের জন্য বসা হলেও তারা বিচার মানতেন না কিংবা বিচারকার্যক্রম শেষ না হওয়ার আগেই উঠে যেতেন।
ভুক্তভোগীরা আরো জানান, ব্রিটিশ শাসন হইতে এখনো পর্যন্ত যে কয় ধরনের রেকোর্ড হয়েছে তার সবকয়টিতেই আমাদের পূর্ব পুরুষ এবং আমরা মালিক কিন্তু শুধুমাত্র এস এ রেকর্ডটি তাদের নামে হয়েছে। আর আপনারা জানেন এস এ রেকর্ড সুষ্ঠুভাবে সম্পন্ন হয়নি এই রেকর্ডটি ভুলভ্রান্তিতে ভরা এবং এই রেকর্ড এর সময় ব্যাপক দুর্নীতির অভিযোগ আছে, আর এ সুযোগেই অভিযুক্তরা টাকা দিয়ে তাদের নামে রেকর্ড করিয়ে নিয়েছেন।
এই সম্পর্কে ভুক্তভোগী রিজভান বলেন, যখন দেখেছি তারা অন্যায়ভাবে জমি দখলের চেষ্টা করছেন এবং শালিস মানছেন না অবশেষে ২০১৭ সালে আদালতে জমি সংক্রান্ত বিষয় নিয়ে মামলা করেছি। মামলায় যদি আমরা জমি পেয়ে থাকি তাহলে আমরা নিবো আর যদি তারা পেয়ে থাকে তাহলে তারা নিবে এই বিষয়ে আমাদের কোন দ্বিমত নেই। বর্তমানেও তারা নিজেরা ও মহিলা দিয়ে আমাদেরকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছে।ন্যায়বিচার ও সুষ্ঠ তদন্তের মাধ্যমে প্রকৃত মালিকরাই যেনো এই জমি ফিরে পায় সেটাই কামনা করি।
এ সম্পর্কে অভিযুক্তদের কাছে সাংবাদিকরা জানতে চাইলে তারা বলেন, আমরা কখনোই তাদেরকে হুমকি দেইনি। আর প্রকৃতপক্ষে এই জমির মালিক আমরাই। ইনশাল্লাহ এই জমি আমরাই পাবো বলে আশাবাদী।
