লালমোহনের ফুলবাগিচায় ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং আউটলেটের উদ্বোধন

ভোলার লালমোহন উপজেলার ফুলবাগিচা বাজারে ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেটের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সকাল ১১ টায় ভার্চুয়াল কমিউনিকেশনের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে ফুলবাগিচা এজেন্ট ব্যাকিং আউটলেটের উদ্বোধন করেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মাহাবুব উল আলম।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন, লালমোহন ইউনিয়নের চেয়ারম্যান মোঃ শাজাহান মিয়া, লালমোহন ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ডা. মো. হানিফ মাষ্টার, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের অতিরিক্ত পরিচালক মুহাম্মদ মনিরুল মাওলা, মুহাম্মদ কায়সার আলী, মো. ওমর ফারুক খান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, ইসলামী ব্যাংক লালমোহন শাখার এভিপি এ- হেড অব ব্রাঞ্চ আবু সালেহ মোঃ আল-মুহিত। দোয়া মোনাজাত পরিচালনা করেন ফুলবাগিচা বাজার মসজিদের খতিব মাওলানা আঃ রহিম।
