বাজারের ঘর মেরামত করতে গিয়ে আঃ লীগ নেতাকে চাঁদা না দেয়ায় হামলার শিকার হলেন বাবা ছেলে
ভোলা জেলা যুবদলের তথ্য ফরম বিতরণ শুরু

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে উপজেলা ও পৌর ভিত্তিক ‘তথ্য ফরম’ বিতরণের কার্যক্রম শুরু করেছে ভোলা জেলা যুবদল। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ভোলা জেলা শাখার অধিনস্থ সকল ইউনিট, কমিটি গঠন ও দলকে সুসংগঠিত করার লক্ষ্যে (২৭ ডিসেম্বর) রবিবার বিকালে শহরের জেলা যুবদলের দলীয় কার্যালয়ে ফরম বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। আসর বাদ জেলা যুবদলের দলী কার্যালয়ে চরফ্যাশন উপজেলা ও পৌর শাখার নেতৃবৃন্দের হাতে ফরম বিতরণ করা হয়। পরে মনপুরা উপজেলার নেতৃবৃন্দ হাতে ফরম দেওয়া হয়। মাগরিব বাদ দলীয় কার্যালয়ে দৌলতখান উপজেলা ও দৌলতখান পৌরসভা বোরহানউদ্দিন উপজেলা ও পৌরসভার যুবদলের নেতৃবৃন্দ হাতে ফরম বিতরণ করা হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ভোলা জেলা শাখার সভাপতি জামাল উদ্দিন লিটনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল কাদের সেলিমের পরিচালনায় অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ফখরুল ইসলাম ফেরদৌস, সিনিয়র যুগ্ম সম্পাদক মোস্তফা কামাল, সাংগঠনিক সম্পাদক মনির হোসেনসহ চরফ্যাশন উপজেলা, ও পৌরসভা, দৌলতখান উপজেলা, পৌরসভা, বোরহানউদ্দিন উপজেলা ও পৌর সভার নেতৃবৃন্দ।
