খ্যাতনামা ডাঃ শরীফ আহমেদ’র বাবা আর নেই

ভোলার জনপ্রিয় ডাক্তার, গরীবের ডাক্তার নামে খ্যাত ডাঃ শরীফ আহমেদ পিন্টু এর বাবা আলহাজ্ব কফিল উদ্দিন আহমেদ (৯৬) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি—–রাজিউন)। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় বার্ধক্যজনিত কারণে ঢাকার নিজ বাসভবনে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি ছেলে-মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে দৈনিক ভোলার বাণী পরিবার গভীরভাবে শোকাহত ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন এবং আলহাজ্ব কফিল উদ্দিন আহমেদ বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন। বাদ এশা খিলগাঁও মাটির মসজিদে নামাজে জানাজা শেষে শাহজাহানপুর কবর স্থানে মরহুমকে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
