সর্বশেষঃ

ভোলায় হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

ভোলায় হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি সাত্তার মুন্সীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ দিবাগত রাত ৩টার সময় ভোলা সদর থানার এএসআই এমরান শরিফ এর নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে ভোলা পৌরসভা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেন। আটককৃত সাত্তার মুন্সী ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা গুপ্তমুন্সী এলাকার মৃত মজিবল হক মুন্সীর ছেলে।
ভোলা সদর মডেল থানার (ওসি তদন্ত) আরমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হত্যা মামলার আসামী সাত্তার মুন্সীকে গ্রেপ্তার করা হয়েছে। উল্লেখ্য, ২০১৮ সালে পূর্ব শত্রুতার জেরে একজনকে হত্যার অভিযোগে তার বিরুদ্ধে ভোলা সদর থানায় মামলা হয়।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।