ছেলের মরদেহের পাশে শুয়ে সারারাত মায়ের পাহারা, এমন দৃশ্যে আবেগাপ্লুত স্থানীয়রা
ভোলায় জঙ্গিবাদ মৌলবাদ ও সাম্প্রদায়িক গোষ্ঠীর বিরুদ্ধে মানববন্ধন

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ভাস্কর্য স্থাপন নিয়ে জঙ্গিবাদ, মৌলবাদ ও সাম্প্রদায়িক গোষ্ঠির বিরুদ্ধে ভোলা ছাত্রলীগের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১লা ডিসেম্বর মঙ্গলবার সকাল ১১ টার সময় ভোলা প্রেসক্লাবের সামনে হাজারো ছাত্রলীগ নেতা-কর্মীদের উপস্থিতিতে এই মানববন্ধ অনুষ্ঠিত হয়েছে। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জেলা ছাত্রলীগ ও যুবলীগ নেতা বর্তমান জেলা আ’লীগের ১নং যুগ্ম সাধারন সম্পাদক কাচিয়া ইউনিয়ন পরিষদের সফল চেয়ারম্যান আলহাজ্ব জহুরুল ইসলাম নকিব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জেলা ছাত্রলীগ নেতা বর্তমান জেলা আ’লীগের যুগ্ন সাধারন সম্পাদক এনামুল হক আরজু, জেলা আ’লীগের সহ প্রচার সম্পাদক বাবু গৌরাঙ্গ চন্দ্র দে, জেলা আ’লীগের সহ দপ্তর সম্পাদক সামসুদ্দিন আহমেদ, সদর উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আজিজুল ইসলাম প্রমুখ।
এছাড়াও এসময় আরো উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহ্বায়ক আবিদুল আলম, মুজাহিদুল ইসলাম তুহিন, ভোলা সরকারি কলেজ ছাত্রলীগ সভাপতি ও জেলা ছাত্রলীগ এর সাবেক সহ-সভাপতি মোঃ তৈয়বুর রহমান, যুগ্ম সাধারন সাধারন সম্পাদক মোঃ আকবর হোসেন, সাবেক ভোলা পলিটেকনিক্যাল কলেজ ছাত্রলীগ প্রতিষ্ঠাতা সভাপতি নেওয়াজ শরিফ কুতুব, জেলা ছাত্রলীগ নেতা হিমেল মাহমুদ, নীলয়, রায়হান, জাকারিয়া অমি, আলমাছ শুভসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ইউনিয়ন ছাত্রলীগ নেতৃবৃন্দরা।
এ সময় অতিথিরা বলেন, আ’লীগ সরকার যখন যেটা ঘোষণা করেছেন বাস্তবে তা প্রমান করেছেন।
আ’লীগ সরকার বর্তমানে ও চলমান বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মান করবেন ইনশাল্লাহ। বেশি বাড়া বাড়ি করলে ভালো হবে না।
