ভোলার সাবেক মন্ত্রী মোশারেফ হোসেন শাজাহানের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত
ভোলার বাণীতে সংবাদ প্রকাশের পর জেলে পল্লীতে তোলপাড় : পর্ব-২

ভোলার বাণীতে সংবাদ প্রকাশের ভোলার জেলে পল্লীগুলোতে তোলপার শুরু হয়েছে। ভোলার বেশির ভাগ মানুষই জীবিকা নির্বাহ করেন মেঘনা-তেঁতুলিয়া নদীতে মাছ শিকার করে। কেউ মাছ ধরেন আবার কেউ মাছের ব্যবসা করে জীবিকা নির্বাহ করলেও তাদের কাছে মূর্তিমান আতঙ্ক হয়ে দাঁড়াচ্ছেন কোস্টর্গাড, নৌ পুলিশের পরিচয় দিয়ে নামধারী মাঝি কার্তিক।
গত কয়েক বছর পূর্বে ও জেল খেটে এসে নুন আনতে পানতা ফুরানো কার্তিক আজ অর্থ সম্পদের অভাব নেই। কার্তিক আজ ইলিশায় বাবু কার্তিক নামে পরিচিতো। ইলিশা জংশন মাছঘাট এলাকায় একটি চেম্বার খুলে নিয়ন্ত্রণ করেছেন মেঘনা নদীর চাঁদাবাজির সিন্ডিকেট।
ভোলার কোস্টর্গাড বাহিনী সুনামের সাথে মেঘনা-তেঁতুলিয়ায় আজ জলদস্যু মুক্ত, নৌ-পথে আশা বড় বড় ইয়াবার চালান, শাড়ী আটক করে, দেশের মধ্যে সুনাম অর্জন করলেও কার্তিক মাঝি তাদের নাম ব্যবহার করে আজ নিজে আখের গুছিয়েছে।
হিজলা উপজেলার নেমানিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মাছ ব্যবসায়ী সুফিয়ান মাঝি বলেন, আমরা প্রতি মাসে কার্তিক মাঝিকে ৩০ হাজার টাকা চাঁদা দিয়ে থাকি। সামনে ২২দিনের বড় অভিযান, আমরা ২০ হাজার টাকা নিয়ে আসছি কার্তিক মাঝিকে দেওয়ার জন্য। ওই মাছ ব্যবসায়ী বলেন, কার্তিক মাঝি নাকি যা বলে কোস্টর্গাড তাই শুনে। আমরা টাকা দিতে না চাইলে তিনি কোস্টর্গাড দিয়ে আমাদের জেলেদের ধরে জাল-নৌকা নিয়ে আশার হুমকি দিচ্ছে। ব্যাবসা করতে হলে ভাই দিতে হবে, আর কি করবো।
জেলে হযরত আলী বলেন, কার্তিক বাবুতো টাকা নেয়; এটা নতুন কি ? আপনাদের বললে আমাদের উপর আরো বেশি ক্ষতি করবে, আপনারা পারবেন আমাদের ঠেকাতে ?
রাজাপুরের জেলে জামাল বলেন, কার্তিক মাঝি নদীতে তার দলবল নিয়ে জাল ধরেই মোটা অংকের টাকা খেয়ে আবার ছেড়ে দেয়। আমরা গরীব মানুষ, বিচার কার কাছে দিবো।
প্রিয় পাঠক, আমাদের বিশেষ টিম এখন বাবুর উপার্জিত অর্থে গড়া সম্পদের পাহাড় গড়ার তথ্য অনুসন্ধানে রয়েছে। হাতে আসা মাত্রই ত প্রকাশ করবে আগামি পর্বে। সঙ্গে থাকুন ভোলার বাণীর সাথে।
