চরফ্যাশনে কিন্ডার গার্টেনের গেট ভেঙে ১০ ফ্যানসহ মালামাল চুরি
ভোলায় স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যােগে মাদক সন্ত্রাস ও ধর্ষণ বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত

মাদক সন্ত্রাস জঙ্গিবাদ ও ধর্ষণ বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ভোলার সদর উপজেলার ২নং ইলিশা ইউনিয়নে সমাজ কল্যাণ স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যােগে শুক্রবার বিকালে ওয়ার্ড ভিত্তিক মাদক বিরোধী সভার দ্বিতীয় ধাপে ৬নং ওয়ার্ডের বজলুর দোকান সংলগ্ন এই সভা অনুষ্ঠিত হয়।

ইলিশা সমাজ কল্যাণ স্বেচ্ছাসেবী সংগঠনের সমন্বয়কারী ইয়ামিন হোসেন এর সঞ্চালনায় সংগঠনের সভাপতি নজরুল ইসলাম সুমনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইলিশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক হাছনাইন আহমেদ হাছান মিয়া।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক সরোয়ার্দী মাস্টার, সহ সভাপতি হোসেন মিয়া, ইলিশা তদন্ত কেন্দ্রের ইনচার্জ শ্রী রতন শীল।
এই সময় আরো বক্তব্য রাখেন, সংরক্ষিত মহিলা মেম্বার এর স্বামী ছাইদ আলী জমাদার, ইউপি সদস্য বারেক পাটোয়ারি, আওয়ামীলীগ এর দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম, স্বেচ্ছাসেবী সংগঠনের সহ সভাপতি কবির হোসেন ফারুক।
উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা আমজাদ হোসেন বাবুল, ইকবাল হোসেন রাজু, শাহাবুউদ্দিন মিয়া, হাজী নিজামপ্রমুখ।
