ভোলায় স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী উপহার দিলেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. সুলতান আহমেদ

করোনা ভাইরাস প্রতিরোধে ভোলা জেলা প্রশাসনকে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী উপহার দিলেন ভোলার চরফ্যাশনের কৃতিসন্তান বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. সুলতান আহমেদ।
সার্কিট হাউজে সকাল ৯টায় ভোলা জেলার সুযোগ্য জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিকের কাছে এই সুরক্ষা সামগ্রী হস্তান্তর করা হয়। সুরক্ষা সামগ্রীর মধ্যে ছিল ৫০০০টি ফেইস মাস্ক ও ৫০০টি KN 95 মাস্ক প্রভৃতি।
এ সময় জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজিত হালদার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শংকর কুমার বিশ্বাস এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
