ভোলায় ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

নোয়াখালীর বেগমগঞ্জ ও সিলেট এর এমসি কলেজে গণধর্ষণসহ সারাদেশের নারী নির্যাতন বন্ধের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে জাতীয় শিশু দিবস উপলক্ষে সাউথ এশিয়া পার্টনারশিপ বাংলাদেশ এর উদ্যােগে ও প্ল্যান ইন্টারন্যাশনাল এর অর্থায়নে ভোলা লক্ষ্মীপুর সড়কের ইলিশা বাজারে এই মানববন্ধন হয়।
মানববন্ধনে সাউথ এশিয়া পার্টনারশিপ এর ইউনিয়ন প্রতিনিধি মোঃ শরিফুল ইসলাম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, আওয়ামীলীগ নেতা মোছলেউদ্দিন বেপারী, ইলিশা সমাজ কল্যাণ স্বেচ্ছাসেবী সংগঠনের সমন্বয়কারী ইয়ামিন হোসেন, শিশু ফোরামের সভাপতি ছাদিয়া জাহান।
এই সময় উপস্থিত ছিলেন, ইলিশা সমাজ কল্যাণ স্বেচ্ছাসেবী সংগঠনের টিম লিডার সোহেল আহমেদ,মোমিনুল ইসলাম ফাহাদ, মোঃ ছিফাতপ্রমুখ।
