সর্বশেষঃ

বেগমগঞ্জে ধর্ষনের প্রতিবাদে ভোলায় ছাত্র ও যুব অধিকার পরিষদের মানববন্ধন

বেগমগঞ্জে ধর্ষনের প্রতিবাদে ভোলায় ছাত্র ও যুব অধিকার পরিষদের মানববন্ধন করা হয়েছে।
বৃহস্পতিবার  ৮ অক্টোবর বেলা ১১ টার সময় ভোলা প্রেস ক্লাবের সামনে  বাংলাদেশ ছাত্র ও যুব অধিকার পরিষদের উদ্যোগে নোয়াখালী বেগমগঞ্জে নারীকে বিবস্ত্র করে নির্যাতন এবং সাম্প্রতিক বিভিন্ন জায়গায় গণধর্ষণ,ধর্ষণ ও নারী নির্যাতন-নিপিড়ন এর প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
উক্ত মানববন্ধনের সাথে একাত্মতা প্রকাশ করে অংশগ্রহন করেন  সাবেক ভিপি,জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইয়ারুল আলম লিটন, ছাত্রনেতা জি.এম. ছানাউল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদের ছাত্র অধিকার পরিষদের ভোলা সদরের যুগ্ম আহবায়ক সাকিব, গিয়াসউদ্দিন,বোরহানউদ্দিন উপজেলার সমন্বয়ক শাহাবুদ্দিন,শরীফ এবং চরফ্যাশন উপজেলার সদস্য সচিব অন্তর ও জেলার বিভিন্ন জায়গায় থেকে আসা নেতা ও কর্মী বৃন্দ।
বক্তারা বলেন, স্বাধীনতা যুদ্ধের সময় আমাদের মা বোনেরা ধর্ষণের শিকার হয়েছিল তখন আমরা পরাধীন ছিলাম। কিন্তু স্বাধীন বাংলাদেশে ধর্ষণ করে পাড় পেয়ে যাওয়া এটা বিচারহীনতার কথা মনে করিয়ে দেয়।আমরা চাচ্ছি, ধর্ষণের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়া হোক।
মানববন্ধন থেকে বক্তারা ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদ- নিশ্চিত করা, ধর্ষণের বিচার দ্রুত করার জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠন করা এবং ১০০ কার্যদিবসের মধ্যে বিচার সম্পন্ন করাসহ ছয় দফা দাবি তুলে ধরেণ। সার্বিক সহযোগিতায় ছিলেন ছাত্র অধিকার পরিষদের বরিশাল  বিভাগীয় সমন্বয়ক মো.আরিফ হোসেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।